》ইন্ট্রোভার্টঃ
♢ নিজেকে গুটিয়ে রাখতে ভালবাসে।
♢ চুপচাপ, লাজুক ও স্বল্পভাষী স্বভাবের হয়।
♢ বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম হয়, কিন্তু যাদেরকে বন্ধু বানায় তাদের সাথে শেষ পর্যন্ত থাকে।
♢ একা থাকতে ভালবাসে, নিজের পছন্দের কাজ নিয়ে নিজের মতোন ব্যস্ত থাকতে পারে দিনের পর দিন।
♢ ঘনিষ্ঠ বন্ধুদের সাথে অল্প সময়ের জন্য বাইরে থাকা উপভোগ করে।
♢ কোনো কাজ করার আগে বেশ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়।
♢ সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে ভালবাসে।
♢ সহজে কারও সাথে নিজের ব্যাপারে কথা বলে না, তবে মন মতোন কাউকে পেলে তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারে।
♢ অন্যদের কথা শুনতে বেশী ভালবাসে, ভাল শ্রোতা।
》এক্সট্রোভার্টঃ
♢ মিশুক স্বভাবের হয়, সবার সাথে মিশে যায় খুব সহজেই।
♢ চিন্তা করে কাজ করে না, হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয় যার কারণে অনেক সময় বেশ ঝামেলাতেও পড়ে।
♢ একা থাকতে পারে না, কোথাও একা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সব সময় সঙ্গী হিসেবে কাউকে লাগে।
♢ কথা বলতে পছন্দ করে; অন্যদেরটা শোনে কম, নিজে বলে বেশী।
♢ নেতৃত্ব গুণ থাকে ভাল।
♢ কথা গোপন রাখতে পারে না, নিজের মনে যা থাকে সব গড়গড় করে বলে দেয়। সহজেই মানুষকে বিশ্বাস করে বিপদে পড়ে।
♢ আড্ডা দিতে, ঘুরে বেরাতে ভালবাসে।
♢ বিভিন্ন এক্সট্রা কারিকুলার বিষয়ে দক্ষ হয়।
》অ্যাম্বিভার্টঃ
♢ ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের সংমিশ্রণ হচ্ছে এরা।
♢ নতুন মানুষের সাথে পরিচিত হয় সহজেই, তবে কাউকে ঘনিষ্ঠ বানায় না সহজে।
♢ আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করতে বেশি পছন্দ করে, অনাগ্রহের বিষয়ে সময় দেয় না; বোরিং অনুভব করে।
♢ আড্ডা দিতে, ঘুরতে ভালবাসে তবে শুধুমাত্র পছন্দের মানুষদের সাথে।
♢ সবার ব্যক্তিগত বিষয় মনযোগ দিয়ে শুনলেও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সহজে কারও সাথে কথা বলে না।
♢ সবার সাথে মিশলেও ঘনিষ্ঠ বানায় হাতে গোনা কিছু মানুষকে; তাদের জন্য সব উজাড় করে দিতে কার্পণ্য করে না।
♢ একটি পার্টিতে বা ফ্রেন্ড সার্কেলে সহজেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারে।
♢ যেকোনো বিষয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়।
♢ ঘনিষ্ঠদের সঙ্গে যতোই আড্ডা দিক, দিন শেষে নিজের একার জন্য সময় লাগে, নিজেকে সময় দিতে ভালবাসে।
♢ পর্যবেক্ষণ ক্ষমতা ভাল হয়।
♢ সবাইকে সহজেই নিজের ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ করতে পারে।
কমেন্টে জানিয়ে দিন, আপনি কোনটি?