আসন্ন রোজার ঈদে ওটিটি প্লাটফর্ম Binge তে মুক্তি পাবে আনিসুর রহমান মিলন অভিনীত ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’। একসময়ের ভয়ংকর খুনী এরশাদ শিকদারের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
এরশাদ শিকাদার চরিত্রে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছেন মিলন। আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন ইশরাত প্রিয়ম। ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। প্রযোজনা করছে ওয়েব অ্যাপ Binge।
গত ৫ই মে ওয়েব সিরিজটির ট্রেইলর প্রকাশ পেয়েছে। ট্রেইলর প্রাকশ পাওয়ার পর থেকে বেশ প্রশংসিত হচ্ছে। বিশেষ করে ওয়েব সিরিজটিতে আনিসুর রহমান মিলনের গেটআপ। মাথার চুল একদম ছোট করে ছাঁটা। ক্লিন শেভ মুখে রুক্ষতা। দুই চোখের ভ্রু কুঁচকানো। সে চোখে খুনের নেশা। অভিনেতা আনিসুর রহমান মিলনের এমন হিংস্র লুকে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন। ট্রেইলর দেখে সবাই মুখিয়ে আছেন ওয়েব সিরিজটি উপভোগ করার জন্য। গত মার্চ মাসে খুলনাসহ এর আশপাশের এলাকায় শুটিং হয়েছিল ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের।